মিছুটান
- নীরেন্দ্রনাথ চক্রবর্তী---কবিতার বদলে কবিতা
০৬-০৬-২০২৩

যে যায়, সে যায়
যে থাকে, সে টেনেবুনে পাঁচ-দশ বছর আরও থাকে।
সেও যেত, কিন্তু তার রয়েছে বেজায়
পিছুটান, কেউ-কেউ রহস্য করে যাবে
বলে মিছুটান।

সে বলে, “ও বড়বউ, শেষকালে যে দফতরে গর্দান
কাটা পড়বে, ভাজাভুজি-চচ্চরি যা হয়
তা-ই দিয়েই খেতে দাও, আটটা বাজে, কালকে হয়েছিল
বড্ড দেরি, আজ যেন না হয়।”

কালকে সে সমস্ত রাস্তে ভয়ে-ভয়ে ছিল।

সে খুব দুঃখিত নয়, সে খুব সুখীও নয়। তার একদিকে
বড়বউ, অন্যদিকে বড়বাবু। মধ্যিখানে ক্রমাগত দেরি
করতে-করতে প্রাণ-ভ্রমরা আছে তার টিঁকে।
পাঁচ-দশ বছর আরও মাঝেমধ্যে বলবে সে, “ধেত্তেরি!”

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026